হোম / নোটিশ

মাসিক চাঁদা পরিশোধের সময়সীমা

চাঁদা · ১৮ আগস্ট ২০২৬

প্রতি মাসের চাঁদা সংশ্লিষ্ট মাসের ১০ তারিখের মধ্যে সমিতি কার্যালয়ে পরিশোধ করার অনুরোধ করা যাচ্ছে। নির্ধারিত সময়ে চাঁদা জমা দিলে রসিদ তাৎক্ষণিক প্রদান করা হবে।

কোনো সদস্য বিশেষ কারণে সময়মতো পরিশোধ করতে না পারলে আগে থেকে কার্যালয়ে জানিয়ে রাখুন। চাঁদা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা কোষাধ্যক্ষ বা দপ্তর সম্পাদকের সাথে আলোচনা করা যাবে।